ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কর পরিশোধ করায় জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

     কর পরিশোধ করায় জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বকেয়া ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধ করায় অবশেষে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।  

    সোমবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে বকেয়া কর পরিশোধের প্রমাণ উপস্থাপন করায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


     
    এর আগে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। এখন পটুয়াখালী-১ (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আর বাধা রইল না তার।  

    গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঋণখেলাপির দায়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়। তবে দশম সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

    এছাড়া রোববার মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে পটুয়াখালীর চার আসনে নয়জন প্রার্থী বৈধ, চারজনের মনোনয়নপত্র বাতিল এবং ১৫ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেছিল জেলা রিটার্নিং কর্মকর্তা।

    সোমবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বৈধ-অবৈধ-স্থগিত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ