ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিএনপি-যুবদলের ২ নেতাকে অব্যাহতি

    বিএনপি-যুবদলের ২ নেতাকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের বিএনপি ও যুবদলের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন সংশ্লিষ্ট সংগঠন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সংশ্লিষ্ট সংগঠন এ তথ্য নিশ্চিত করে।

    সংগঠন সূত্রে জানা গেছে,  শুক্রবার (১ ডিসেম্বর) রাতে জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. অহিদুল ইসলাম ও জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়াসহ দলে তাদের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

    জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর রাতে জানানো হয়, জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. অহিদুল ইসলামকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এছাড়া অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, ওই একই রাতে জেলা দপ্তরের দায়িত্বে থাকা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এবং জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদে যৌথ সিদ্ধান্তে জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানীকে দলীয় পদ থেকে  অব্যাহতি দেওয়া হয়।

    পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী  কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানী ও জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. অহিদুল ইসলাম উভয়কে  দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাদের দলের  প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

    পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির ওই নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়াসহ প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে।  

    তবে অব্যাহতি দেওয়া ওই নেতার সঙ্গে মোবাইলফোনে কথা বলতে কল দিলে তিনি তা রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ