ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র জমা 

    পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র জমা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এর পক্ষে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে মনোনয়নপত্র জমা দানের পূর্বে স্ব স্ব উপজেলা জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত শেষে মনোনয়নপত্র জমা দেয়া হয়। 

    এ উপলক্ষ্যে সকালে ভাণ্ডারিয়া উপজেলা জেপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান  মো. মনিরুল হক মনি জোমাদ্দার। 

    এসময়  অন্যান্যের মধ্যে জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহবুল হোসেন মাহিম,জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার প্রমুখ। 
                                                                                                                                                                                পরে কাউখালী উপজেলা সহকারী  রিটানির্ং অফিসার ও  উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লা এবং  উপজেলা  নির্বাচন  অফিসার  শিরিন আফরোজ এর নিকট আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র জমা দেন কাউখালী উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল মাহফুজ পায়েল, মো. জুয়েলসহ নেতৃবৃন্দ ।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ