ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বৌদ্ধ দেবীর মুখে ৩৫ কেজি ওজনের মাস্ক!

    বৌদ্ধ দেবীর মুখে ৩৫ কেজি ওজনের মাস্ক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী ঠেকাতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ  নিচ্ছে। জনগণকে টিকাকরণে উদ্বুদ্ধ করা থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা-কারোনা মহামারী থেকে বাঁচার জন্য সব চেষ্টাই করে যাচ্ছে মানুষ। এবার করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে জাপানের ফুকুশিমায় হৌকোকুজি আইজু বেটসুইন বৌদ্ধ মন্দিরে করুণার দেবী ক্যাননের মূর্তির মুখে পরিয়ে দেওয়া হলো বিশাল আকারের মাস্ক।

    বিশেষভাবে তৈরি ওই মাস্ক দেবীর মূর্তিতে পরাতে চারজন শ্রমিকের তিন ঘণ্টা সময় লেগেছে বলে সিএনএন বৃস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

    দেবী ক্যাননের শ্বেত মূর্তির মুখে মাস্কটি পরাতে দড়ি বেয়ে ১৮৭ ফুট উঁচুতে উঠতে হয়েছে।

    গোলাপি নেটের কাপড় দিয়ে বানানো ওই মাস্কের ওজন প্রায় ৩৫ কেজি।  ১৩ ফুট দৈর্ঘ্যের মাস্কটি প্রস্থে প্রায় ১৬ ফুট।

    ৩৩ বছর আগে মূর্তিটি তৈরি করা হয়।মূর্তির মাঝের ফাঁপা জায়গায় থাকা পেঁচানো সিঁড়ি দিয়ে মূর্তির কাঁধ পর্যন্ত পৌঁছানো যায়। অনুসারীরা শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ওই মূর্তির কাছে নিরাপদ প্রসব আর নবজাতকের জন্য আশীর্বাদ চাইতে যান। 

    মন্দিরের ব্যবস্থাপক তাকাওমি হোরিজেন জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় মূর্তিটি। পরে সেটা মেরামতের সময় শ্রমিকদের মাথায় মূর্তিটির মুখে মাস্ক পরানোর বুদ্ধি আসে।

    জাপানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মূর্তিটির মুখে মাস্ক পরিয়ে রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাকাওমি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ