ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • স্বরূপকাঠিতে দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

    স্বরূপকাঠিতে দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৫৫ জন রোগীকে চিকিৎসার জন্য এককালীন নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। 

    এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

    উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু প্রমুখ। 

    শেষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া সহ নানা দুরারোগ্য রোগে আক্রান্ত উপজেলার ৫৫ জন রোগীর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ