ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বঙ্গোপসাগরে ১১ জেলেকে পিটিয়ে ৫ লাখ টাকার ইলিশ লুট

    বঙ্গোপসাগরে ১১ জেলেকে পিটিয়ে ৫ লাখ টাকার ইলিশ লুট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করে কুলে ফেরার সময় ডাকাতের কবলে পড়েছে এফবি রুনু নামে মাছধরা একটি ট্রলার। এসময় ডাকাতরা ওই ট্রলারে থাকা ১১ জন জেলেকে পিটিয়ে জখম করে প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ ও চার লাখ টাকার জাল লুটে নিয়ে গেছে।

    সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ফিরে আহত জেলেরা এ তথ্য জানান।  

    এর আগে রোববার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গভীর বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়েন তারা। আহত জেলেদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলায়।

    এফবি রুনু ট্রলারের মালিক কালাম খান বলেন, গত ২১ নভেম্বর পাথরঘাটা থেকে গভীর বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারটি পাঠাই। মাছ শিকার করে রোববার ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে ২২ থেকে ২৫ জনের জলদস্যু বাহিনী ট্রলারে উঠে প্রথমে মুক্তিপণ চায়। টাকা দিতে রাজি না হওয়ায় ১১ জেলেকে পিটিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ ও চার লাখ টাকার জাল লুটে নিয়ে যায় দস্যুরা।

    তিনি আরও বলেন, ফিরে আসা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দস্যুরা নয় লাখ টাকার মাছ ও জাল লুটে নিয়ে জেলেদের মারধর করে পাঠিয়ে দেয়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছি।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ