ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • পায়রা বন্দরে টার্মিনালের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    পায়রা বন্দরে টার্মিনালের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পড়ে সাইফুল হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পরে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

     
    নিহত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি পায়রা বন্দরের ঠিকাদারি চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন সাইফুল। এ সময় তিনি পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির রডের সঙ্গে মাথায় আঘাত পেয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরি দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ