ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভান্ডারিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভান্ডারিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সংলগ্ন খালে গোসল করতে নেমে ফয়সাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ফয়সাল (৮) বন্দর এলাকার ইলিয়াস হোসেনের ছেলে। 

    ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ বলেন, শিশু ফয়সাল ঢাকায় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে ভান্ডারিয়ায় বাড়িতে যায় শিশুটি। 

    ১২টার দিকে খালে গোসল করতে গেলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লকে পা আটকে গেলে আর উঠতে পারেনি। অনেক খোঁজার পরে বাচ্চাটাকে দুই ব্লকের মাঝখানে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। 

    ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়। পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ