ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পুতিনের সাড়ে ৪ হাজার কোটি টাকা দামের বিমান!

    পুতিনের সাড়ে ৪ হাজার কোটি টাকা দামের বিমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ১৯ বছর ধরে ক্ষমতায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে নিয়ে রয়েছে বিশ্বব্যাপী নানা কৌতূহল। 

    গত বুধবার জেনেভায় রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলনের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে নিয়ে বিভিন্ন ধরনের ফিচার করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমে তিনি সব সময় আলোচিত এক ব্যক্তি। 

    বিশেষ করে যে বিমানটিতে চড়ে বুধবার তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাতে আসেন সেটির রাজকীয় আভিজাত্য নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। 

    ঐহিত্যবাহী ওই পত্রিকার খবরে বলা হয়, পুতিনকে নিয়মিত বহনকারী বিমানটির মূল্য ৩৯০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা)। নাম ফ্লাইং ক্রেমলিন। বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৬০ কিলোমিটার।

    বিলাসবহুল এ বিমানের টয়লেটটিও সোনায় মোড়ানো। ভেতরে থাকা কনফারেন্স টেবিলটিও নকশা করা সোনার পাত দিয়ে ঘেরা। আরও রয়েছে বিলাসী বেডরুম, স্বয়ংসম্পূর্ণ ব্যায়ামাগার এবং পানশালা। ক্রিম রঙের আরামদায়ক মূল্যবান চামড়া দিয়ে মোড়ানো এর আসনগুলো।

    বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাশিয়া এয়ারলাইন্স। ফ্লাইং ক্রেমলিন নামে ডাকলেও বিমানটির দাপ্তরিক নাম ইলিউশন-২-৯৬-৩০০ পিইউ। 


    সবচেয়ে বড় কথা হচ্ছে বিমানটিতে এন্টি মিসাইল প্রটেকশন রয়েছে। এতে রয়েছেন দু’জন ক্রু সদস্য। বিমানের প্রতি কোনায় রয়েছে রাষ্ট্রীয় আভিজাত্যের নমুনা। রয়েছে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও। যেখান থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থাকলেও যুদ্ধ পরিচালনায় কোনো সমস্যা হওয়ার কথা নয় তার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ