ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সাভারে তাজরীন ট্র্যাজেডির ১১ বছর আজ, গভীর শ্রদ্ধায় নিহতদের স্মরণ

সাভারে তাজরীন ট্র্যাজেডির ১১ বছর আজ, গভীর শ্রদ্ধায় নিহতদের স্মরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার ১১ বছরে খুনি মালিক দেলোয়ারের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার (২৪ নভেম্বর) আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্স গার্মেন্টে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যাকাণ্ডের ১১ বছর । সকাল সাড়ে ৮টায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী ও তাজরীনের আহত শ্রমিকরা নিহত শ্রমিকদের সংগ্রামী স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিহতদের স্মরণে বক্তারা বলেন, শ্রমিক হত্যাকাণ্ডের ১১ বছর পার হয়ে গেলেও খুনি মালিক দেলোয়ারের বিচার এখনও হয়নি। অগ্নিকাণ্ডের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় অক্টোবর ২০১৫। বিগত ৮ বছরে সাক্ষ্য গ্রহণের জন্য সর্বমোট ৫৬টি তারিখ ধার্য ছিল। এর মধ্যে মাত্র ৮ দিন রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করেছে।

মামলার অভিযোগপত্রে উল্লিখিত ১০৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে । ক্ষমতার সান্নিধ্য, টাকার গরম মামলার গতিকে মন্থর করে, এই ক্ষেত্রেও করেছে। বিচারকার্য পরিচালনায় রাষ্ট্রের এই ব্যবস্থাগত ঔদাসীন্য মালিকের রক্ষাকবচ। অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিকসহ সকল অভিযুক্তের বিচার দাবি করেন তারা।

ক্তারা আরও বলেন, অগ্নিকাণ্ডে মারাত্মক আহত কর্মক্ষমতা হারানো কয়েকশ’শ্রমিক এখনও সম্মানজনক কোনো ক্ষতিপূরণ পাননি। প্রতিশ্রুতি অনুযায়ী নিহত আহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার খরচ কেউ বহন করছে না। আমরা হত্যাকাণ্ডের বিচারসহ নিহত আহত শ্রমিক পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ, পুনর্বাসনের দাবি করছি।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন