ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে সশস্ত্রবাহিনী দিবস পালিত

    ঝালকাঠিতে সশস্ত্রবাহিনী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝলকাঠিতে সশস্ত্রবাহিনী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাতে এ উপলক্ষে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি  পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার। 

    অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) ঝালকাঠি সদরের উপদেষ্টা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সামসুল ইকরাম পিরু, সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য সাইদুর রহমান সেন্টু। 

    বক্তারা সশস্ত্রবাহিনী দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। মহান স্বাধীনতা যুদ্ধে সামরিক বাহিনীর সদস্যদের অবদান স্মরণ করেন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ