ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

    অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। 

    মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। 

    মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জাল হোসেন, শিক্ষক সুনিল বড়ন হালদারসহ আরো অনেকে। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। 

    বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের নেতৃত্বে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলন চলছে। 

    এই মুহূর্তে ষড়যন্ত্র করে ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে সাময়িক বরখাস্ত করেছে। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ