ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাড়ির পিছনের পুকুরে ভাসছিল শিশুর মরদেহ 

    বাড়ির পিছনের পুকুরে ভাসছিল শিশুর মরদেহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে  মো. সাব্বির হোসেন শরিফ নামে দেড় বছরের এক শিশুর  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার কাঠেরপুল এলাকার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত শিশু সাব্বির ওই গ্রামের মো. মাসুদ শরিফের ছেলে।বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন। 

    স্থানীয়রা জানান, মাসুদের স্ত্রী  ৮ মাস আগে দুইটি সন্তান রেখে অন্য  একজনকে বিয়ে করে  চলে যায়।সন্তান দুটি মাসুদের কাছে থাকতো। মঙ্গলবার দুপুরে  শিশু সাব্বির বাড়িতে খেলা করছিলো। অনেকক্ষণ ওই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।একপর্যায়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করা হয়। 

    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ