ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে লেগুনায় আগুন দিলো দুর্বৃত্তরা

    ঝালকাঠিতে লেগুনায় আগুন দিলো দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সড়কে থামিয়ে রাখা একটি লেগুনা গাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সমাজসেবা অফিসের সামনে এই ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, শহরের কলেজ রোডের সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে একটি লেগুনা গাড়ি পার্কিং করা অবস্থায় ছিলো। রাত সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনে লেগুনা গাড়িটি সম্পুর্ণ পুড়ে যায়।

    ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার ভোরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলকারিরা সড়কে পিকেটিং করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ