ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • পাঁচ মাস ধরে বন্ধ নারী ক্রিকেটারদের বেতন

    পাঁচ মাস ধরে বন্ধ নারী ক্রিকেটারদের বেতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেট মাঠে সফলতা পেলেও দীর্ঘদিন ধরে বেতন বন্ধ নিগার সুলতানা জ্যোতিদের। গত জুন মাসে টিম টাইগ্রেসদের বেতন ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও বাড়তি ও মূল বেতনই পাচ্ছেন না নারী ক্রিকেটাররা।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকার সঙ্কট না থাকলেও ৪ মাস ধরে বন্ধ রয়েছে জ্যোতি-মুরুশিদাদের বেতন। জাতীয় দলের নিয়মিত কয়েকজন নারী ক্রিকেটার বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বেতন হচ্ছে না বা কবে নাগাদ হবে এ বিষয়ে কিছুই জানেন না ক্রিকেটাররা।

    বাংলাদেশ নারী দলের বেতন বন্ধের বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেতন না পাওয়া নিয়ে অন্য কোনো ইস্যু নেই। আমাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করার কাজ একটু বাকি ছিল। আর এই কারণেই বেতন বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব বেতন পরিশোধ করব।’

     

    নারী ক্রিকেটারদের বেতন না হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। এক কর্মকর্তা জানান, ‘ক্রিকেটারদের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তালিকা তৈরি করে বোর্ডে জমা দিয়েছি। বোর্ড এখনও চুড়ান্ত অনুমোদন দেয়নি। এজন্য জ্যোতিদের বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়। তবে দু এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’

     

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। গত জুন মাসে ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিম টাইগ্রেসদের সর্বোচ্চ বেতন এক লাখ টাকা এবং সর্বনিম্ন ৩০ হাজার।

    সম্প্রতি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ