ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী  ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে বাহিনীটির সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ড-বাই রয়েছে।বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন