ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়ায় চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    কলাপাড়ায় চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আকলিমা বেগম (৬০) নামের চার সন্তানের জননী আত্মহত্যা করেছে।  রোববার তেগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আকলীমা বেগম তেগাছিয়া গ্রামের মৃত আনোয়ার খানের স্ত্রী।

    নিহত স্বজন ও স্থানীয়দের থেকে জানা যায়, গত ১২ বছর আগে আকলিমা বেগমের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। 

    এর পর থেকে স্বামী পরিত্যক্ত বিধবা হয়ে চার কন্যা নিয়ে অনেক কষ্টে জীবন চলে তার। পুত্র সন্তান না থাকায় আকলিমা বেগমের মেজ মেয়ে লাইজু বেগম প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরেন। 

    ১১ নভেম্বর শনিবার রাতে বিদেশ ফেরত মেজ মেয়ে লাইজু বেগমের সাথে টাকা পয়সা নিয়ে নিহত কথা আকলিমার কাটাকাটি হয়। পরে রাতে সবাই ঘুমিয়ে পরলে আকলীমা বেগম বসত ঘরের সামনের একটি জিলাপি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

    সকালে মেয়ে লাইজু বেগম তাঁর মাকে গাছের সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে স্থানিয়রা ছুটে আসে। পরে কলাপাড়া থানা পুলিশ  ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠায়। 

    কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, কি কারনে আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ