ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বিশ্বকাপ ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

    বিশ্বকাপ ক্রিকেটে  নেদারল্যান্ডসের বিপক্ষে  টসে জিতে ব্যাটিংয়ে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাটিতে বিশ্বকাপের মঞ্চে উড়ছে ভারত। টানা আট জয়ের পরে এবার প্রথম পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে তারা। তুলনামূলক দুর্বল ডাচ বাহিনীর বিপক্ষেও জয় পেতে মুখিয়ে রয়েছে দলটি।

    রোববার (১২ নভেম্বর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও নেদার‍ল্যান্ডসের স্কট এডয়ার্ডস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত।ম্যাচটিতে ভারত ও নেদারল্যান্ডসের একাদশে কোনো পরিবর্তন আসেনি। দুদলই পূর্বের ম্যাচের একাদশ নিয়ে খেলছে। যেখানে ভারতের সামনে সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ডাচদের কাছে।

    এই ম্যাচে ডাচ বাহিনী জয় পেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হবে। আর ভারত জয় পেলে টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। ফলে ম্যাচটিতে দুদলের পাশাপাশি বাংলাদেশি সমর্থকদেরও চোখ রয়েছে।

    নেদারল্যান্ডসের একাদশ

    ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ফান বিক, রোওলফ ফান ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ফান মিকেরেন।  

    ভারতের একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহম্মদ সিরাজ।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ