ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মনপুরায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মনপুরায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    শনিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।


    পরে বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ মনি, চরফ্যাসন-মনপুরার প্রয়াত সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা হাজিরহাট মার্কাস মসজিদ বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করে হাজিরহাট মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইউসুফ।

    প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল মতিন মাতাব্বর, নাছির কেরানি, যুগ্ন সম্পাদক জাবেদ ফরাজী, যুগ্ন সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ জুয়েল ও তথ্য ও প্রকাশ সম্পাদক নজরুল ইসলাম মামুন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ