ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে : আমু

    অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

    তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসার পরে যুবলীগ তাঁর নেতৃত্বে অবিচল ছিল। আন্দোলন সংগ্রামে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে যুবলীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে। অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে। 

    শনিবার সকালে ঝালকাঠিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির (ভার্চুয়ালি) বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের রোনাসে রোডে এ সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ।

    আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আজকে যুবলীগ শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। যুব সমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছে। 

    তিনি যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। যুব সমাজের উচিৎ হবে এই সুযোগ গ্রহণ করে নিজেদের আত্ম মর্যাদাশীল একটি স্থানে উপনিত করা।
    জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এমরান হোসেন সুক্তি, যুগ্ম আহ্বায়ক আলী আজগর আকাশ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু ও খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স।  


    এদিকে ঝালকাঠিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১ টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে যুবলীগ। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ