ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার (১০ নভেম্বর) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সেমিফাইনালের টিকিট নিশ্চিতের জন্য প্রায় অসম্ভব এক সমীকরণ আফগানদের সামনে। আর প্রোটিয়ারা চাইবে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করা। এমন এক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক।

    এবারের বিশ্বকাপে আফগান ব্যাটিং লাইনআপ তর্কাতীতভাবেই অন্যতম সেরা। তবে আজ প্রোটিয়াদের বিপক্ষে তারা কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়। আর সেমিফাইনালে যেতে হলে প্রায় অসম্ভব এক রেকর্ড গোড়েই হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে।


    এদিকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা প্রোটিয়ারা চাইবে টেবিলে তাদের দ্বিতীয় অবস্থানটা ধর রাখতে। ফলে আফগানিস্তানকে হারালেই তা সম্ভব হবে। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা কুইন্টন ডি কক এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মার্কাম, ক্লাসেনরা আরও নির্দয়।

    এ পর্যন্ত ওয়ানডেতে দু'দল মুখোমুখি হয়েছে একবারই। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ২০১৯ সালের সেই ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।


    আফগানিস্তান একাদশ
    রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নূর আহমদ, নবীন-উল হক


    দক্ষিণ আফ্রিকা একাদশ
    কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনজিডি


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ