ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

     বিশ্বকাপ ক্রিকেটে  শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৯ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে কিউইদের হারাতে হবে লঙ্কানদের। এমন সমীকরণে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।

    বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ভারত সেমির টিকিট কেটেছে। এবার চতুর্থ স্পটের জন্য লড়াই করছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। এমন সমীকরণে সকল দলই চাইবে জয় পেতে। তাই তো বিশ্বকাপে বাজে পারফর্ম করা শ্রীলঙ্কাকেও হালকাভাবে নিচ্ছে না কেইন উইলিয়ামসনের দল।


    শ্রীলঙ্কা মিশন আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের টুর্নামেন্টটির জন্য কোয়ালিফাই করতে এই ম্যাচ জিততেই হবে তাদের। ফলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হলেও সেরাটাই দিতে প্রস্তুত কুশল মেন্ডিসের দল।

     

    ওয়ানডে বিশ্বকাপে দু'দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার পক্ষে। কিউইদের বিপক্ষে ৬ ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।

    দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা। 


    নিউজিল্যান্ড একাদশ 
    ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন। 


    শ্রীলঙ্কা একাদশ
    পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা। 

     

    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ