ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ১১

    আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাদেরকে মঠবাড়িয়া উপজেলা পরিষদের মধ্যে থাকা একটি ভবন থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়।

    জানা যায়, সোমবার রাতে মঠবাড়িয়া পৌরসভার সামনে থেকে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সমর্থক মো. সোহেলকে একটি অপহরণ মামলায় আটক করা হয়। আটকের পর পরই উপজেলা চেয়ারম্যান এর সাথে থাকা  ৩০ থেকে ৪০ জন কর্মী সমর্থক পুলিশের কাছ থেকে সোহেলকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন।

    এ ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। সিসিটিভি ক্যামেরায় আসামি ছিনতাইয়ের ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও তার সাথে থাকা লোকজন পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় পুলিশের কাছে থেকে একজনকে ছিনিয়ে নিয়ে যায়।

    এ ঘটনায় মঙ্গলবার রাতে ২৭ জন নামীয় ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে রাতে সোহেলসহ ১১ জনকে গ্রেফতার করে। সোহেলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ১৭ টি মামলা রয়েছে।

    বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশের কাজে বাধা প্রদান, পুলিশকে আহত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, ঘটনার সাথে উপজেলা চেয়ারম্যান বা অন্য কারো ভূমিকা কতটুকু তা খতিয়ে দেখা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ