ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় আলুর বাজার নিয়ন্ত্রণে কোল্ডস্টোরে অভিযান

    ভোলায় আলুর বাজার নিয়ন্ত্রণে কোল্ডস্টোরে অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। এই দাম নিয়ন্ত্রণে রাখতে  ভোলা সদর উপজেলায় একটি বে-সরকারি কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছে উপজেলা  নির্বাহী অফিসার  মো. তৌহিদুল ইসলাম।

    মঙ্গলবার (৭ নভেম্বর) ভোলা  সদর উপজেলার  একটি কোল্ড স্টোর  এই অভিযান পরিচালনা করা হয়।

    পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না তা খতিয়ে দেখেন এবং আলু সংরক্ষণকারীদের তালিকা কর্তৃপক্ষ বরাবরে দাখিল করার নির্দেশ দেন।

    উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলু ২৭ টাকা মূল্য নির্ধারন করে দিয়েছে। আলুর দাম বৃদ্ধিতে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করছি।

    এই কোল্ডস্টোরে খাবার আলু বিক্রিয় করার মতো কোন আলু পাওয়া যায়নি। বর্তমানে যে আলু রয়েছে তা বীজের জন্য সংরক্ষন করা আছে। এখানে প্রায় ১১ হাজার বস্তার মতো আলু আছে। আলু সিন্ডিকেট করে রেখেছে এমন যদি  কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ