ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে ভাইয়ের হাতে ভাই খুন

    বাউফলে ভাইয়ের হাতে ভাই খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ছোট ভাই রেজাউলের (৫০) দায়ের কোপের আঘাতে বড় ভাই রুহুল আমিন (৫৫) মারা যায়। গতকাল সোমবার উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত রুহুল ও আহত রেজাউল দুজনেই ওই বাড়ির হাফেজ মৌলভীর ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত ও পারিবারিক পূর্ব বিরোধের জেরে গতকাল দুপুর সোয়া দুইটার দিকে রেজাউল ও তাঁর এক ভাগ্নের সঙ্গে রুহুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষই দা নিয়ে মারামারিতে অংশ নেয়। একে অপরকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। বাড়ির লোকজন দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাঁদের মধ্যে রুহুল আমিনকে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দিবা দেবনাথ বলেন, একজন (রুহুল) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মারা যান। আরেকজনের (রেজাউল) অবস্থা খুবই গুরুতর। তাঁকে প্রাথিমক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সত্যতা নিশ্চিত করে বলেন,পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ