ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • নিষেধাজ্ঞার শেষদিনে ভোলায় ৮২ জেলে আটক

    নিষেধাজ্ঞার শেষদিনে ভোলায় ৮২ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ৮২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে আড়াই লাখ মিটার জাল ও ৭৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের ভেদুরিয়ার তেঁতুলিয়া নদী, ইলিশার মেঘনা নদী ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।


    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কামাল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনে নদীতে মা ইলিশ শিকার করার সময় জাল ও ইলিশসহ ৮২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ভোলার সদর থেকে ৫৬ ও দৌলতখান উপজেলা থেকে ২৬ জনকে আটক করা হয়।

    তিনি আরও বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ