ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার রাতে পূর্ব ইলিশা ইউনিয়নে ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত অটোরিকশা চালক শফিকুল ইসলাম (৬৫) পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে পূর্ব ইলিশা ইউনিয়নে ব্যারিস্টার কাচারি এলাকায় যাত্রী নিয়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ