ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • ইন্দুরকানীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 

    ইন্দুরকানীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে।  সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু চীন- মৈত্রী প্রদর্শনী কেন্দ্র- পূর্বাচল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ষষ্ঠ পর্বে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    এ উপলক্ষে ইন্দুরকানী উপজেলা মডেল মসজিদের নিচ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে  ইসলামিক ফাউন্ডেশন ও পিরোজপুর গণপূর্ত বিভাগ।

    এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান,ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন

     উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননীগোপাল রায়, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি  এইচএম ফারুক হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ