ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • মঠবাড়িয়ায় বিএনপি ও যুবদলের ১৫ নেতাকর্মি গ্রেফতার

    মঠবাড়িয়ায় বিএনপি ও যুবদলের ১৫ নেতাকর্মি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান হরতাল অবরোধে নাশকতা ঘটানোর সন্দেহে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত দুই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ান্টেভুক্ত বিএনপি ও যুবদলের ১৫ নেতাকর্মিকে গ্রেফতার করেছে।

    গ্রেফতার কৃতরা হলেন- তুষখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. ইকবাল হোসেন, ধানীসাফা ওয়ার্ড বিএনপি সভাপতি মজনু ফরাজী, সাধারণ সম্পাদক মো. বাবুল বিশ্বাস, সাপলেজা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌরসভা বিএনপি নেতা মো. আবুল কালাম, উপজেলা যুবদল নেতা মো. লিটন, মো. কবির আকন, পৌর যুবদল নেতা মো. জাকির গাজী, ইউনিয়ন যুবদল নেতা মো. কবির ঘরামী, মো. আফজাল হোসেন, মো. আলমগীর, মো. জহির যুবদল, মো. মন্টু যুবদল, মো. নিজাম উদ্দিন। এছাড়াও পিরোজপুর জেলা ছাত্রদল সহ সভাপতি মো. সাইফুল ইসলাম মহারাজ ঢাকায় গ্রেফতার হন।

    উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু বকর সিদ্দিক বাদল বলেন, আমরা একদফা দাবি নিয়ে আন্দেলন করে যাচ্ছিলাম। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও দলীয় ক্যাডার বাহিনী উদ্যেশ্য প্রণোদিত ভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। 

    এছাড়া বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলন বানচাল করতে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মিদের হয়রানী করছে। তিনি গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তি ও গায়েবী মামলার প্রত্যাহারের দাবী করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃতরা নাশকতা মামলার পলাতক আসামী। সম্প্রতি উপজেলার মাঝেরপুল এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগে থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাও হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ