ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঝালকাঠিতে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান শুরু

     ঝালকাঠিতে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদর হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন প্রদান করা হয়।

     প্রথম ডোজ প্রদানকারী যাদের মোবাইলে এসএমএস প্রদান করা হয়েছে, কেবল তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ঝালকাঠি জেলায় ১৮ হাজার ৫৪৮ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়।  এর আগে বুধবার ১৯ হাজার মানুষকে দেওয়ার জন্য দ্বিতীয় ডোজ ভ্যাকসিন আসে সিভিল সার্জন কার্যালয়ে। 

    গত বুধবার সকালেই প্রতিটি কেন্দ্রে ভ্যাকসিন পাঠানো হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন।

    ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৭জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ৯৭৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ