ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • ভোলায় ৪১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

    ভোলায় ৪১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ৪১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আরিফুজ্জামান আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩ -২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে।

    প্রত্যেক কৃষককে ১ বিঘার জমির জন্য ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এওপি সার, ভুট্টার বীজ ২ কেজি, ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। এই সরকার কৃষির সমৃদ্ধির জন্য কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ