ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে পল্লী বিদ্যুতের কাজে বাধা, পাঁচজনকে পিটিয়ে জখম 

    বাউফলে পল্লী বিদ্যুতের কাজে বাধা, পাঁচজনকে পিটিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে শনিবার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় হামলা চালিয়ে দুই লাইনম্যানসহ পাঁচ ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, লাইনম্যান তারিকুল ইসলাম (৩০) ও নুরন্নবী (২৪) শ্রমিক শফিক (৩০), পারভেজ (৩০), জাহিদ (২৮)।

    স্থানীয়  কামাল মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিস সূত্রে জানা গেছে, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রাজাপুর গ্রামে রাজাপুর মাধ্যমিক এলাকায় লাইনম্যান তারিকুল ও নুরন্নবীর নেতৃত্বে স্থানীয়ভাবে আরও শ্রমিক নিয়োগ করে গাছপালার ডাল কাটার কাজ করছিলেন। 

    সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় কামাল মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁদের কাজে বাধা দেন এবং তাঁদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও হাতুড়িপেটা করে আহত করেন। আহত ব্যক্তিদের মধ্যে তারিকুল, নুরুন্নবী ও শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে কামাল মৃধা বলেন, গাছের ডালপালা কাটার সময় পুকুরে পড়ে। যা মাছের জন্য ক্ষতিকর। এ কারণে ওই ডালপালা সরিয়ে নেওয়ার জন্য বললে পল্লী বিদ্যুতের লোকজন অপারগতা প্রকাশ করেন। ওই সময় স্থানীয় লোকজনের সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। তবে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত না।

    পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মজিবুর রহমান চৌধূরী সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা লাইনটেকনিশিয়ান হাবিবুরকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ