ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চিনে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করলো চোর

    চিনে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করলো চোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে চুরি করার সময় চিনে ফেলায় ষাটোর্ধ্ব এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিনগত রাতে জেলার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত নারীর নাম হোসনে আরা নুরী। তিনি উপজেলার শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। নুরী তাদের বসতবাড়িতে একাই বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করেন।

    পুলিশ জানায়, গত বুধবার রাতে সিঁধ কেটে ঘরে ঢোকে চোর। এসময় চোরকে চিনতে পারায় ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়।  পরে সকালে প্রতিবেশীরা ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম। তিনি জানান, চোরকে চিনে ফেলায় হোসনে আরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ