ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে সাড়ে ৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

    নলছিটিতে সাড়ে ৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে একটি কাভার্ডভ্যান ভর্তি সাড়ে ৪ টন (১৬০) বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায়  ঢাকা থেকে আসা ওই কাভার্ড ভ্যান থেকে পলিথিনের বস্তাগুলো নামিয়ে  অপর দুটি কাভার্ড ভ্যানে তোলার সময় ২ জনকে আটক করা হয়। 


    আটক ব্যক্তিরা হলেন, যশোর বেনাপোল এলাকার সামাদ হোসেনের ছেলে কাভার্ডভ্যান চালক উজ্জ্বল হোসেন (২৮) ও  সহকারী (হেলপার) শাওন হোসেন (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক উজ্জ্বল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয় ও হেলপার শাওনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। 

    ইউএনও জানান, জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাভার্ড ভ্যান তিনটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ