ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • ঝালকাঠি ও গৌরনদীতে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    ঝালকাঠি ও গৌরনদীতে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে করোনারভাইরাস সংক্রান্ত প্রতিরোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি প্রতিপালন, বাজার মনির্টরিং, স্বাস্থ্য বিধি সচেতনতা মূলক কর্মসুচি ও অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। 


    বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়সহ বিভিন্ন হাট-বাজারে নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস অভিযান পরিচালনার সময় সকলকে মাক্স পরিধান করে সরকারের ১৮ দফা নিদের্শনা পালনের আহবান জানান। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় কয়েকজন পথচারীকে জরিমানা করেন।

    আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান,ঝালকাঠিতে চতুর্থ দিনের মতো ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। জনসাধারণ স্বাস্থ্যবিধি না মেনেই বাইরে ঘোরাফেরা করছে। মাস্ক ছাড়াই শহরের বড় দুটি বাজারে কেনাকাটা করছে মানুষ। অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।

    এ অবস্থায় ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাস্ক না পরায় এবং দোকানপাট খোলা রেখে বেচাকিনা করায় ৫৫ জনকে ৪৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। 


    এদিকে করোনায় ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ৩৭ জন আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৯৭৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ