ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • গৌরনদীতে যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

    গৌরনদীতে যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।  

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক মাহাবুবুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন জিআরও অফিসের বকশি জাহিদ।


     এর আগে যুবলীগ নেতার দায়ের করা ওই মামলায় পলাতক আসামি বিএনপির ১২ নেতাকর্মীকে গতকাল বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

    গ্রেপ্তাররা হলেন- বিএনপি নেতা আহসান খান আপাং, খসরুজ্জামান বাহাদুর, জালিনুজ ভাট্টি, গোলাম মর্তুজা বাবলু, মাসুদ বক্তিয়ার, মোশারফ হোসেন, কাওসার মেহেদী, মাওলা সরদার, রিয়াজুল বক্তিয়ার, সিরাজ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ও মিয়া রফিক। এরা সবাই আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।  

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার জানান, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামিদের কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

    ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির কর্মসূচিতে যাওয়ার পথে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে ইশরাকের গাড়িবহরে থাকা বিএনপি নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ী বাদী হয়ে ইশরাককে প্রধান আসামি করে ৭০ জন ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ