ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিদ্যালয়ের পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু

    বিদ্যালয়ের পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় পিলারের নিচে চাপা পড়ে আল-আমিন হাওলাদার (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

    বুধবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একতলা টিনশেড ভবনটি ভাঙা হচ্ছে। বুধবার অন্য শ্রমিকদের সঙ্গে সেখানে কাজ করছিলেন আল-আমিন। এ সময় পরিত্যক্ত ভবনটির ছাদের টিন খোলার পর একটি পিলার ভেঙে শ্রমিকদের ওপর পড়ে। এতে পিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আল-আমিন।  এ অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ