ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৪১ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিয়ষটি নিশ্চিত করেন।

    মৃতরা হলেন, বানারীপাড়া উপজেলার নমিতা হালদার (৩৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতান (৬৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার প্রদীপ (৪৫)। তাঁরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে ২৯ হাজার ৭৮৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৬৮ জন। 

    বিভাগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৮ জন, ভোলা সদর হাসপাতালে ৯, বরগুনা সদর হাসপাতালে ৫, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে ৭ ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১০২, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৭৪, ভোলায় ৩০, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে আট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৮৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ