ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ঝালকাঠীতে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

    ঝালকাঠীতে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠীতে মাদক মামলায় এক যুবককে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। ‍এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।  মঙ্গলবার ঝালকাঠী জেলা ও দায়রা জজ ওয়ালিউল্লাহ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

    দণ্ডপ্রাপ্ত আসামি হলো,সাতক্ষীরা জেলার তালতলা ৯ নম্বর ওয়ার্ডের রওশন আলমের ছেলে মনিরুল ইসলাম। এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ১০ জুলাই ঝালকাঠী ছত্রকান্দা ঈদগাহ জামে মসজিদ ময়দানের সামনে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি মনিরুল ইসলামকে গ্রেফতার করে বরিশাল র‌্যাব-৮। 

    এ ঘটনায় র‌্যাবের এস আই উজ্জল কুমার বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ঐ বছরের ৮ সেপ্টেম্বর আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারি কর্মকর্তা ঝালকাঠির থানার এস আই সোয়াইব হাসান। আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামি মনিরুল ইসলামকে কারাদণ্ড দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট পক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসুল।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ