ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • মঠবাড়িয়ায় ৭০ বছরের মন্দিরের জমি ভূয়া নিলাম দেখিয়ে বিক্রি 

    মঠবাড়িয়ায় ৭০ বছরের মন্দিরের জমি ভূয়া নিলাম দেখিয়ে বিক্রি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িযায় কবুতরখালী গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের ১.৬৪ একর জমির ভূয়া নিলাম দেখিয়ে বিক্রি ও অবৈধভাবে দখল চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। 

    এ ব্যাপারে ওই মন্দিরের সেবাইত দুলালী রানী মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

    লিখিত বক্তব্যে দুলালী রানী বলেন, ওই গ্রামে প্রায় ৭০ বছরের পুরানো ওই মন্দিরে স্থানীয় নারায়ন চন্দ্র হালদার ও জামিনী কান্ত হালদারের ১শ’৬৪ শতাংশ জমি দান করেন। ওই জমি দক্ষিণ সোনাখালী গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার রায় জীবিত থাকা কালে গোপনে নিলাম করে। পরে  ওই সম্পত্তি নিলাম দাবী করে তার চার ছেলেকে দানপত্র দলিল প্রদান করেন। 

    সেই দলিল বলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস হতে নামজারী করে বিক্রি ও দখলের পায়তারা করে। তিনি বলেন, ওই দানপত্র দলিল বলে চার পুত্র সম্প্রতি ২৬ শতাংশ জমি স্থানীয় তমা রানী হালদারের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে। 

    এছাড়াও মন্দিরের জমি দাবী করে প্রায়ই তার চার ভাই মিলে হামলা চালালে সন্ধ্যা পূজা, জন্মাষ্টমি, রাধা অষ্টমিসহ ধর্মীয় অনুষ্ঠান ব্যাহত হচ্ছে। এজন্য স্থানীয় শালিশ বৈঠক করেও তারা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি।

    তিনি আরো অভিযোগ করেন, সন্তোষ রায়ের মৃত্যুর পর তার চার পুত্র বাকী ১.৩৮ একর জমি বিক্রি ও অন্যায় ভাবে দখলের চেষ্টা করছে। এজন্য ওই আশ্রমের জমি রক্ষায় উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

    এ ব্যাপারে প্রতিপক্ষ সুকুমার রায় মন্দিরের জমি ভূয়া নিলাম করা ও বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষদের জমি নিয়ে বিরোধ থাকায় আমাদের মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ