ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • রাঙ্গাবালীতে ক্লাস রুমের কাছে বজ্রপাত, ১১ শিক্ষার্থীসহ আহত ১২

    রাঙ্গাবালীতে ক্লাস রুমের কাছে বজ্রপাত, ১১ শিক্ষার্থীসহ আহত ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় হালকা বৃষ্টির মধ্যে স্কুলের শ্রেণিকক্ষ ঘেঁষে বজ্রপাত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষক ও ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।


    আহতরা শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির। বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন দুপুর ২টা পর্যন্ত অচেতন ছিল বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ।  

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, দুপুর ১২টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। এর একপর্যায়ে ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় এক শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনও পাঁচ শিক্ষার্থীর জ্ঞান ফেরেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।

    এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক একজন চিকিৎসক পাঠানো হয়েছে। অচেতন পাঁচজনসহ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ