ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর
  • আমতলীতে ৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক

    আমতলীতে ৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর শাখারিয়া নামক বাসস্টান্ড থেকে মঙ্গলবার সকালে ডিবি পুলিশ ৩ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে। আটক দুই ভাই কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের বাসিন্দা। 

    মঙ্গলবার ভোর সোয়া ৫টায় আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের জসীম গাজীর ছেলে সজীব (২৩) ও একই গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে মিলন গাজী (২৪)।

    ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশ আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থানে অভিযান চালান। এসময় ৩ কেজি গাঁজাসহ সজীব ও মিলন গাজীকে আটক করা হয়। 

    বরগুনা ডিবি ওসি বশির আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখয়াত হোসেন তপু বলেন, আটকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ