ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে সন্ত্রাস জঙ্গিবাসহ বিভিন্ন বিষয়ে সভা

    ঝালকাঠিতে সন্ত্রাস জঙ্গিবাসহ বিভিন্ন বিষয়ে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে যৌতুক, ইভটিজিং, গুজব ছড়ানো ও মোবাইলের অপব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসব সামাজিক সমস্যা নিরসনে মসজিদের খতিব, ইমাম, আলেম ও সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন। 

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

    সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে যৌতুক, ইভটিজিং প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেত হওয়ার আহ্বান জানানো হয়। পাশপাশি গুজব ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টির পায়তারা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ