ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ- যুবলীগের হামলা

    পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ- যুবলীগের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে কেন্দ্র ঘোষিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শহরের বানানী মোর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

    সোমবার (৯ অক্টোবর) সকালে পটুয়াখালী শহরের সবুজবাগ মোড়, সিংগাড়া পয়েন্ট ও ডিসির বাংলোর সামনে এই  হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী। 

    তিনি জানান,  হামলায় গুরুতর আহত হয়েছে মাদার বুনিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, হাসিব। আহতদের 
    পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। 

    তবে হামলার ঘটনা অস্বীকার করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন এই ঘটনা পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন। তাদের নিজেদের দলের মধ্যেই গ্রুপিং। নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে দোষ ছাত্রলীগ,যুবলীগের ঘারে চাপাতে চায়। আমরা কখনো তাদের ওপর হামলা করতে পারি না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ