ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • শিমুল বিশ্বাস-সোহেলসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু

    শিমুল বিশ্বাস-সোহেলসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশে পুলিশকে ইটপাটকেল ছোড়ার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

    সোমবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

    এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

    মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানাধীন বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে দিতে যাচ্ছিলেন। এসময় রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০০০/১৫০০ নেতাকর্মী লাঠিসোটা, লোহার রড, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়। তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করে। হত্যার উদ্দেশে পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।


    এ ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক আবদুল কদ্দুছ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ