ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দুমকীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

    দুমকীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকী সরকারি জনতা কলেজে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস অনুষ্ঠান (নবীনবরণ) উপলক্ষে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দুই নেতাকর্মী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে।

    রোববার (৮ অক্টোবর) পরিচিতি ক্লাস অনুষ্ঠান শুরুর আগে সকাল ১০টার দিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসের গেটে অবস্থান নেন উপজেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমরান হোসেন ও নাইম মৃধা’র নেতৃত্বে অপর একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে গেলে  ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালালে ছাত্রলীগের দুজন আহত হন। আহতরা হলেন- ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সুফিয়ান সুধা ও ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আবু নাইম হাওলাদার।


    অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, ‘যেহেতু এ ঘটনায় আমাদের দুজন নেতাকর্মী আহত হয়েছেন, আমরা দুমকী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করব।’

    অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ ফটকে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

    সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার বলেন, ‘অনুষ্ঠান চলাকালে বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কে বা কারা আহত হয়েছে তা জানা নেই।’

    দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ