ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • বিষখালী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

    বিষখালী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বিষখালী নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ মো. আউয়াল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

    রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীর লাল দিয়ার চর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় আউয়াল একজন জেলে।

    আউয়াল হাওলাদার উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

    এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে বজ্রপাতের শিকার হয়ে আউয়াল হাওলাদার নিখোঁজ হন। এ ঘটনার পর থেকে কোস্টগার্ড তাকে উদ্ধারে অভিযান চালায়।


    স্থানীয় ইউপি সদস্য ফাইজুল ইসলাম বলেন, আউয়াল ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।


    জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, চরলাঠিমারা এলাকার ইউনুস মিয়ার একটি ইঞ্জিনচালিত নৌকায় আউয়ালসহ চার জেলে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে ওই ট্রলার থেকে আউয়াল ছিটকে নদীতে পড়ে যান। এসময় সঙ্গে থাকা তিন জেলে আহত হন। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


    এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি শুরু করি। রোববার বেলা ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ