ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে রুবেল গাজীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

     ঝালকাঠিতে রুবেল গাজীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামের এক যুবককে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এ ঘণ্টা অবরোধ রেখে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় এ কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। এক ঘণ্টা অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ^াস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। 

    মানববন্ধনে নিহতের বাবা জসীম গাজী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়া এলাকায় স্থানীয় প্রতিপক্ষ অহিদুল ইসলাম মৃধা ও রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির, সালাম ফকিরসহ ১৭-১৮ জন মিলে রুবেল গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। রাতেই লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতর স্বজনদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের বাবা, মা, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা জসীম গাজী ও স্থানীয় যুবক রাকিব গাজী। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, এক ঘণ্টা সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঠিক বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ