ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিখোঁজ হওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

    নিখোঁজ হওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা থাকেন বিদেশে, বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছেন ঢাকায়। ছোট থেকেই নানির কাছে কষ্টে বড় হয়েছে ১১ বছরের শিশু তাইয়েবা । তাই বাবা মা না থাকায় মনে কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে গেছিল বরিশালে। সেখানে গিয়ে একটি বাসা বাড়িতে কাজ শুরু করে ওই শিশু। 

    নয়দিন আগে বাড়ি থেকে চলে যাওয়া নিখোঁজ তাইয়েবা  (১১ ) কে  উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নলছিটি  থানা পুলিশ। শনিবার  (৩০ সেপ্টেম্বর ) রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। 

    তাইয়েবা আক্তার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের আক্তার হোসেন খানের মেয়ে। 

    পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে তাইয়েবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে  চলে যায়। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে  ওই শিশুর নানী গত ২৭ সেপ্টেম্বর  নলছিটি থানায় একটি  নিখোঁজ ডায়রি করেন। পরে পুলিশ বরিশাল আলেকান্দার কালুশাহ সড়কের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। 

    নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান , শিশুটি নিজেই আক্ষেপ নিয়ে বাড়ি থেকে বরিশালে চলে গেছিল। পরে সেখানের একটি বাসায় গিয়ে কাজ শুরু করে। পরে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল থেকে শিশুটি উদ্ধার করেছি।

    শিশুটির নানি নুরজাহান বেগম বলেন, আমার নাতনি তাইয়েবা  ৯ দিন  আগে বাড়ি থেকে নিখোঁজ হয় । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ নলছিটি  থানা পুলিশের মাধ্যমে  খুঁজে পেলাম। পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, নিখোঁজ ডায়েরির ৪ দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার নানির কাছে হস্তান্তর করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ