ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুগন্ধা নদী থেকে অবৈধ বালু তোলায় ৬জনের জেল

    সুগন্ধা নদী থেকে অবৈধ বালু তোলায় ৬জনের জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২ টার দিকে  উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট  এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। 

    দণ্ডপ্রাপ্তরা হলেন-  নাসির হাওলাদার (৪৫), মোঃ রহিম হাওলাদার( ৫৫), ইমাম হোসেন( ২২),সুজন হোসেন ( ২৩), নাজমুল হাওলাদার( ২০) ও রাসেল হাওলাদার( ২০)।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

    ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ছয়জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দেওয়া হয়। ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ